রেমবো ত্রিপুরা
২৩ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

Copy Link

 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় থাইক্ষিয়ং পাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে উপস্থিত ছিলেন, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।

এ উপলক্ষে উপস্থিত শিশুদের মাঝে চকলেট এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীদের প্রতিভা ও উৎসাহকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পুরস্কার প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ লক্ষ্যকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি আরো বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

১

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

২

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৩

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

৪

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

৫

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

৬

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৭

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

৮

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৯

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১০

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

১২

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১৩

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৪

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

১৫

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

১৬

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১৭

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

১৮

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

১৯

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

২০
error: Content is protected !!