নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২০, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭৯ জন

সেনা ও পুলিশ প্রধানের সংবাদ সম্মেলন সিনহা হত্যা দুই বাহিনীতে কোন প্রভাব ফেলবেনা

Copy Link

কক্সবাজারঃ পুলিশের গুলিতে মেজর (অবসরপ্রাপ্ত)সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

বুধবার (৫ আগষ্ট) কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, এতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না।

কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তাতে মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে যে বার্তা দিতে চাই,তা হলো এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই।’

সেনাপ্রধান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি ‘জয়েন্ট ইনকোয়ারি টিম’ (যৌথ তদন্ত দল) গঠিত হয়েছে,যারা গতকাল তাদের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর আশ্বাস ও সেই টিমের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে।

তিনি বলেন, এতে সেনাবাহিনীর আস্থা আছে, পুলিশ বাহিনীর আস্থা আছে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে একটি জিনিস আমরা নিশ্চিত করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে, তাতে যারা সম্পৃক্ত, সেই ঘটনার দায়দায়িত্ব কোনো প্রতিষ্ঠানের হতে পারে না। সেটার জন্য ইনকোয়ারি টিম যাদের দোষী সাব্যস্ত করবে, তারা সেই দোষের প্রায়শ্চিত্ত পাবেন।

ঘটনার তদন্তাধীন আছে, এ নিয়ে অন্য কোনো কথা না বলার কথা জানিয়ে তিনি বলেন,এখানে কোনো প্রতিষ্ঠান কাউকে সহযোগিতা করবে না,কারও বিরুদ্ধে যাবে না। সেনা ও পুলিশ বাহিনীর মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট,কনফিডেন্স,কো-অপারেশন অনেক বছর ধরে তৈরি হয়েছে,আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে তা অটুট থাকবে।

এই ঘটনা নিয়ে যাতে সেনা বাহিনী ও পুলিশের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কোনো প্রয়াস কেউ না চালায়, সেই জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের সবার চেষ্টা করা উচিত,তদন্তটা যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।

সেনাপ্রধান আরও জানান,আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই,দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরে-এমন কিছু হবে না।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আধুনিক গণতান্ত্রিক দেশ। এখানে আইনের শাসন আছে। সংবাদমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বিচার বিভাগ মুক্ত।এ ঘটনা নিয়ে অনেকে উসকানিমূলক কথা বলার চেষ্টা করছেন। যারা উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!