নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৯ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান,বিপুল চোরাচালান পণ্য জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুঃসাহসিক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্যে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধীনস্থ ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদলে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাতে ও ভোরে একাধিক টহল পরিচালনা করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে টহল দল সেখান থেকে মালিকবিহীন বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামালের বস্তা জব্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের জওয়ানরা সীমান্তে দায়িত্ব পালন করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে। গোপন সংবাদে ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সুত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো পড়ুন→রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!