নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭৭ জন

লামার অপহৃত ২৫ শ্রমিক মুক্ত, দিতে হয়েছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে বান্দরবানের লামায় অপহৃত ২৫ শ্রমিককে ১০লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

মুক্তিপ্রাপ্ত শ্রমিকরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫),  মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। মুক্তিপ্রাপ্ত শ্রমিকরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

 আরাফাত রাবার বাগানের মালিক মোঃ ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা সন্ত্রাসীদেরকে মুক্তিপণ দিতে হয়েছে। অপহৃত শ্রমিকদের মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার উপজেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত শনিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউপির ১ নং ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবার বাগান এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মোঃ আব্দুল করিম জানান গত শনিবারে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিড়ির বিভিন্ন রাবার বাগান থেকে যে ২৬ জন শ্রমিককে সন্ত্রাসীরা অপহরন করেছিল তাদের আজ সকালে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

আরো পড়ুন→রুমায় বাসের ধাক্কায় শিশু নিহত, বাসে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১০

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৩

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৪

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৫

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৭

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৮

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৯

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

২০
error: Content is protected !!