বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের তংপ্রু পাড়ায় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর আগমনে এক বর্ণাঢ্য অভিনন্দন ও গণসংবর্ধনা শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
তংপ্রু পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

৩১ ডিসেম্বর শনিবার সকাল থেকে গ্রামবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাড়ার বাসিন্দা নারী-পুরুষ,যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সী মানুষ হাতে ব্যানার নিয়ে এবং ফুল দিয়ে শ্রী কে এস মং-কে অভ্যর্থনা জানান।
পাড়াবাসীর উদ্যোগে র্যালি মাধ্যমে পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ কর বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের পক্ষে নানা স্লোগান দেন।

স্থানীয় জনগণের মতে, এ ধরনের আয়োজন এলাকার মানুষের ঐক্য ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তা অংশ মং মার্মা বলেন, শ্রী কে এস মং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা,শিক্ষা উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর আগমন গ্রামবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তারা আরও বলেন,পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া গ্রামগুলোর উন্নয়নে আঞ্চলিক পরিষদের কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, পানীয় জল ও কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে ভবিষ্যতেও শ্রী কে এস মং-এর সহযোগিতা প্রত্যাশা করেন স্থানীয় নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় শ্রী কে এস মং বলেন,পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আরো পড়ুন→ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রুমা ৯ বিজিবি পুরোদমে প্রস্তুত


