নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪০ জন

বেনজীর আহমেদের গুন্ডারা লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়ি জ্বালিয়েছে: পার্বত্য উপদেষ্টা

Copy Link

২৬ ডিসেম্বর আজ দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, যুগ্ম সচিব কঙ্কণ চাকমাসহ দপ্তরের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নিয়ে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি এর আগে, (২৫ ডিসেম্বর) মঙ্গলবার রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারী গুন্ডাদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শাহ মোজাহিদ ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসারের সাথে টেলিফোনে কথোপকথনে এসব কথা জানান।

বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডারা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে, তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিছেন।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন ব্যক্তি লামা থানায় ৭জনের নামে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে লামা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার ৪জনকে গ্রেপ্তার করে লামা থান পুলিশ। গ্রেপ্তারকৃতরা ব্যক্তিগণ, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো.ইব্রাহিম (৬৫)। তাদের জেলা সদরের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন। একইসাথে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।

বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কর্তৃক ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তা দেয়া হয়েছে বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের তংগোঝিরি এলাকায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুর্বৃত্তরা চাঁদার দাবিতে গভীর রাতে নতুন পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়, ঘটনাকালে ধর্মীয় উৎসব উপলক্ষে পাড়াবাসী অন্য এলাকায় অবস্থান করছিল বলে জানা যায়।

আরো পড়ুন >>>বান্দরবানের লামায় ১৭ টি ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!