নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯ জন

বান্দরবানের লামায় ১৭ টি ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

Copy Link

বান্দরবান জেলার লামা উপজেলার সরই তংগোঝিরি এলাকায় মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুর্বৃত্তরা চাঁদার দাবিতে গভীর রাতে নতুন পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে।

পাড়াবাসি জানান,নতুন করে গড়ে উঠা এই পাড়ায় কোন গির্জা না থাকায় বড়দিন উদ্‌যাপনের জন্য তংগোঝিরি নামের অন্য একটি পাড়ার গির্জায় গিয়েছিলেন পাড়ার বাসিন্দা’রা। এই সুযোগে দুর্বৃত্তরা পাড়া পুড়িয়ে দিয়েছে বলে পাড়াবাসীর অভিযোগ।

পাড়াবাসী জানিয়েছেন, আনুমানিক রাত ১টার দিকে পাড়ায় আগুনের শিখা দেখতে পেয়ে তাঁরা ছুটে যান। পাড়ায় পৌঁছানোর আগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পাড়ার ১৮ পরিবারের মধ্যে একটি পরিবারের ঘরে আগুন দিতে পারেনি। শুধু একটি ঘর ছাড়া ১৭টি পরিবারের ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
কে বা কারা আগুন দিয়েছে,পাড়ার কেউ ঘটনাস্থলে না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি।

পুড়ে যাওয়া পূর্ব-বেতছড়া পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) পাইসাপ্রু ত্রিপুরা জানিয়েছেন, পাড়াটি সাত মাস আগে গড়ে উঠেছে । আশপাশের বিভিন্ন পাড়া থেকে এসে এই পাড়ায় ঘর করে বসবাস করছেন। পাড়াটি নতুন হওয়ায় গির্জা নেই। পাড়াবাসী পাশের তংগোঝিরিপাড়ার গির্জায় বড়দিন উদ্‌যাপনের জন্য গিয়েছিলেন। দুর্বৃত্তদের এই সুযোগে আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পাড়াবাসী সবাই সর্বস্বহারা হয়েছেন।

তিনি আরো জানান,গত মাসে একদল লোক তাঁদের পাড়ায় গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে পাড়া থেকে তাঁদের বিতাড়িত করারও হুমকি দিয়েছিল। তারাই পাড়ায় আগুন লাগিয়েছে বলে সন্দেহ করছেন পাড়াবাসী।

ডলুছড়ি মৌজার ভারপ্রাপ্ত হেডম্যান দুর্যধন ত্রিপুরা জানিয়েছেন,পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে তংগোঝিরিপাড়ার ১০০ একরের অধিক জুমের জমি বেদখল করা হয়েছিল।সেই জমি দখলমুক্ত হওয়ায় সেখানে একটি নতুন পাড়া হয়েছে।

দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রূপায়ণ দেব জানান,পুড়ে যাওয়া পাড়া পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে দুটি করে কম্বল,১৭ কেজি করে চাল-ডাল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন।দুপুরে তিনি সেখানে গিয়ে শুধু একটি ছোট বাঁশের ঘর ছাড়া পাড়ায় কোনো ঘরবাড়ি দেখতে পাননি। পাড়াবাসী বড়দিনে গির্জায় থাকার সুযোগে দুর্বৃত্তরা ১৭টি বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে পাড়াবাসী। জমি নিয়ে বিরোধের জেরে এই প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আরো পড়ুন: বড়দিন উপলক্ষে বর্নিল সাজে সজ্জিত বান্দরবানের খ্রিষ্টান পল্লী গুলো

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!