রাজশাহী মেডিকেল কলেজে চাঁদনী নামে এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে কলেজের ৫ম পর্বের ছাত্রী ছিল। বৃহস্পতিবার রাত ১১টায় তাকে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, চাঁদনীর বাড়ি ময়মনসিংহ। রামেক হাসপাতালের পাশের এলাকায় একটি মেসে থাকতো বলে জানা গেছে। তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি কেউ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গলায় দড়ি দিয়ে মারা গেছে তবে কি করণে আত্মহত্যা করেছে তা এখনও যায়নি।
No tags found for this post.
মন্তব্য করুন