নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২০, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৩ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Copy Link

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইদিন আগে আসা ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যম কে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার পদ্ধতিকে উদাহারণযোগ্য বলে মন্তব্য করেছেন দাবি করে এ কে আব্দুল মোমেন বলেন, ‘সোমবার (২৭ এপ্রিল) আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর (মাইক পম্পেও) কাছ থেকে চিঠি পেয়েছি। খুব সুন্দর চিঠি,তারা আমাদের খুব প্রশংসা করেছেন।

‌‘ট্রাম্প বলেছেন,আমরা (বাংলাদেশ) যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছি সেটা উদাহারণযোগ্য। আমাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তারা আমাদের সঙ্গে এ বিষয়ে কাজ করবেন। আর বরাবরের মতো রোহিঙ্গা বিষয়ে উল্লেখ করে বলেছেন তারা ৬৮ কোটি ডলার দিয়েছে এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি। তিনি বলেন, ‘চিঠিতে ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।

কবে চিঠি এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইদিন আগে পাঠিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর ফিরতি চিঠির একটি নমুনাও পাঠিয়ে দিয়েছি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো বন্ধু মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!