পাহাড় কন্ঠ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

Copy Link

 

ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের বাসভবন জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে বাড়িটি তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খানসহ ৩৪ জন বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের খবর থেকে তাঁরা জানতে পেরেছেন, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি বিশেষ মহল জবরদখলের চেষ্টা করছে। তাঁর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বিবৃতিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন তিনি। এ কারণে তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরাগভাজন হলেও পূর্ব বাংলার ছাত্র-জনতা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

এতে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা শুরুর পর তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়। মাসের পর মাস শারীরিক নির্যাতনের পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর কনিষ্ঠ পুত্রকেও হত্যা করে হানাদার বাহিনী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী ও জননন্দিত রাজনীতিবিদ। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও পণ্ডিত জওহরলাল নেহরুর মতো নেতাদের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন সরকারেও গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিবৃতিদাতারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি। তাঁর নামে দেশের কোনো জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ না হওয়াকে তাঁরা লজ্জা ও ক্ষোভের বিষয় বলে উল্লেখ করেন।

তাঁরা অবিলম্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে জবরদখলের উদ্দেশ্যে লাগানো সাইনবোর্ড অপসারণ করে বাড়িটি তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি জাতির পক্ষ থেকে তাঁকে যথাযথ সম্মান জানাতে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ তাঁর নামে এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো একটি সড়কের নাম তাঁর নামে করার দাবি জানান।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, আলোকচিত্রী ড. শহিদুল আলম, অধ্যাপক ড. সামিনা লুৎফা, অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, কবি ও গবেষক পাভেল পার্থ, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী মিঠুন রাকসাম এবং অধিকারকর্মী মুক্তাশ্রী চাকমাসহ ৩৪ জন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

২

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

৩

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

৪

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

৫

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

৬

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

৭

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

৮

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

৯

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

১০

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

১১

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১২

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১৩

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

১৪

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১৬

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১৭

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১৮

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

১৯

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

২০
error: Content is protected !!