নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

Copy Link

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) শহরের কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে।

সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন।

অন্নকূট মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নানা ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করে এ পূজা ও উৎসব পালন করা হয়। প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুসারে, প্রবল বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী ও গবাদিপশুকে রক্ষায় শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন।

মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারীর সার্বিক দিকনির্দেশনায় উৎসবের আয়োজন সম্পন্ন হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা পূজার প্রস্তুতি, ভোগ রান্না, অতিথি সেবা, প্রসাদ বিতরণ ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এ সময় জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় অন্নকূট মহোৎসব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

২

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

৩

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

৪

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

৫

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

৬

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

৭

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

৮

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

৯

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১১

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১২

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১৩

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

১৪

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

১৫

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১৬

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১৭

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৮

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

১৯

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

২০
error: Content is protected !!