পাহাড়কন্ঠ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

Copy Link

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিপ্লবী এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সদস্যসচিব হিরন মিত্র চাকমার সঞ্চালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ঈশিতা দস্তিদার।

সভায় সুব্রত চৌধুরী বলেন, এম এন লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে বিবেচনা করলে তাঁর রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে সংকুচিত করা হয়। তাঁর রাজনৈতিক দর্শন ও সংবিধানবিষয়ক চিন্তাভাবনা সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের নন, বাংলাদেশের জাতীয় বীর।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। সরকারের আন্তরিকতার অভাবে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সংকট দীর্ঘায়িত করার প্রচেষ্টাও গ্রহণযোগ্য নয়।

মানবাধিকারকর্মী ও নিজেরা করি-এর সমন্বয়ক খুশি কবির বলেন, বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় পাহাড় ও সমতলের আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এম এন লারমা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন, বাংলাদেশ কেবল বাঙালিদের নয়; এখানে অন্যান্য জাতিসত্তারও স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। তাই সাংবিধানিক ও আইনগত স্বীকৃতির মাধ্যমে আদিবাসীদের ভূমি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা বলেন, এম এন লারমার চিন্তা ও দর্শনে শ্রমজীবী মানুষ, নারী এবং সব জাতিসত্তার সমান অধিকার ও মর্যাদাভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। বর্তমান সরকারের সামনে তাঁর রাষ্ট্রচিন্তা ও দর্শনের আলোকে বৈষম্যহীন রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ রয়েছে। জাতিগত অধিকার ও সমমর্যাদার দাবি উপেক্ষা করা হলে এর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দেশের শাসকগোষ্ঠী বারবার বৈষম্যমূলক মানসিকতার পরিচয় দিয়েছে। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এম এন লারমার সংগ্রামী রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে গণপরিষদে তিনি দেশের অন্যান্য জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরেন। তিনি এমন একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা বলেন, এম এন লারমার রাষ্ট্রচিন্তা, বহুত্ববাদী দর্শন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আজও প্রাসঙ্গিক। ঘাতকের বুলেটে তাঁর শারীরিক মৃত্যু হলেও তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনাকে হত্যা করা সম্ভব হয়নি।

স্মরণসভায় আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিল, গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আলোচনা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এম এন লারমা ও তাঁর শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তাঁর আট সহযোদ্ধাসহ নিহত হন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

২

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

৪

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

৫

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

৬

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

৭

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

৮

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

৯

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১০

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১১

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

১২

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

১৩

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

১৪

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

১৫

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

১৬

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

১৭

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১৮

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৯

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

২০
error: Content is protected !!