প্রাইম তঞ্চঙ্গ্যা
১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

Copy Link

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এ পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তি নিজের ঘরের চুলায় তরকারি রান্না করতে দিয়ে পাশের অন্য একটি বাড়িতে টেলিভিশনে নাটক দেখতে যান।

নাটক দেখতে গিয়ে তিনি চুলায় রান্না বসানোর কথা ভুলে যান। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানান, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলী পাড়ায় আগুন লাগার খবর আসে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অন্যদিকে বান্দরবান সদর থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হওয়ায় বিষয়টি বান্দরবান সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, রাত ১১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে পৌঁছাতে হলে সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। কিন্তু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন বহন করা সম্ভব হয়নি। ফলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করা যায়নি। মূলত দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সময়মতো সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয় পাড়াবাসী সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

২

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

৪

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

৫

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

৬

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

৭

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

৮

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

৯

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১০

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১১

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

১২

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

১৩

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

১৪

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

১৫

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

১৬

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

১৭

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১৮

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৯

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

২০
error: Content is protected !!