আরাফাত খাঁন
৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

Copy Link

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার কমিশনের নামে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় ঠিকাদারদের।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক থানজামা লুসাইকে দায়িত্ব দেয়া হয়। থানজামা লুসাই পরিষদে যোগদানের পর তার সাথে সক্ষতা গড়ে তুলেন মামুন। সেই সুযোগে থানজামা লুসাইয়ের নাম ব্যবহার করে জুন ফাইনালসহ পুরো সময় জুড়ে কমিশনের নামে চাঁদাবাজি করে যান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১০ জন স্থানীয় ঠিকাদার জানান, প্রকৌশল শাখার হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার নির্মাণকাজের বিল পরিশোধের সময় চেয়ারম্যানের নাম ব্যবহার করে ঠিকাদারদের ওপর কমিশনের জন্যে চাপ সৃষ্টি করেন। তাঁদের অভিযোগ, প্রতিটি কাজের বিল থেকে তিনি দের শতাংশ হারে কমিশন আদায় করেন। এছাড়া জুন মাসকে কেন্দ্র করে ‘জুন ফাইনাল’-এর অজুহাতে কমিশনের পরিমাণ আরও বাড়িয়ে আদায়ের অভিযোগও তোলেন ঠিকাদাররা।

ঠিকাদারদের দাবি, কমিশন দিতে অস্বীকৃতি জানালে বা নির্ধারিত পরিমাণের কম দিলে পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজের ফাইল আটকে রাখা হয়। তাদের আরও অভিযোগ, মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার কথা বলে অতিরিক্ত আধা শতাংশ কমিশনও নিয়ে থাকেন এই মামুন।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রতিদিন ওভারটাইম করি, কিন্তু সরকার আমাকে ওভারটাইমের কোনো বেতন দেয় না। এরপরও কেউ যদি আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে, তাহলে বিষয়টি আমার জন্য অত্যন্ত দুঃখজনক। বান্দরবানের সিনিয়র সাংবাদিকরা আমাকে চিনে আপনি তাদের থেকে আমার ব্যাপারে খোজ নেন।”

সার্বিক বিষয়ে পরিষদের প্রৌকশল শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম বলেন, এইসব বিষয়ে আমি অবগত না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি চেয়ারম্যানকে জানান উনি যেই নির্দেশনা দিবেন আমি সেই নির্দেশনা অনুযায়ী আগাবো।

এইদিকে পরিষদের একটি সূত্রের দাবি, হিসাব সহকারীর চাকরি পাওয়ার পর মামুনের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তিনি হঠাৎ বনে গেছেন অটেল সম্পদের মালিক।

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় বিশাল পুকুরসহ কিনেছেন জমি। পৌর শহরের কালঘাটা বীর বাহাদুর নগর এলাকায় ৪০ শতক জমি রয়েছে তার। ৬ মাস পরপরই বদলান ব্যবহারের দামি মোটরসাইকেল। এখন সাধারণ কর্মচারী কিভাবে এত সম্পদের মালিক হলো এই নিয়ে চলছে জেলা জুড়ে নানান আলোচনা সমালোচনা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

২

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

৩

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

৪

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

৫

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

৬

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

৭

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

৮

রোয়াংছড়িতে তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর নির্মাণের শুভ উদ্বোধন

৯

বান্দরবানে জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তির আহ্বান

১০

দীর্ঘ সময় ইটভাটা বন্ধ, থমকে আছে বান্দরবানের উন্নয়ন

১১

স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের রাঙ্গামাটি ভ্রমণ

১২

থানচির গর্বিত সন্তান সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার যাজক অভিষেক ৬ নভেম্বর

১৩

বান্দরবানে ২১ মাসে চার ডিসি বদলি

১৪

বান্দরবানের মোশারফের জাতীয় অ্যাথলেটিকসে একের পর এক সাফল্য

১৫

বান্দরবানে প্রচার-প্রচারণার অভাবে ক্রেতাশূন্য যুব মেলা

১৬

সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে শোকজ

১৭

খেয়াচল্যং রেঞ্জ কার্যালয় যেন ভূতের বাড়ি, শহরে বসেই কার্যক্রম চালান রেঞ্জার

১৮

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের নিন্দা

১৯

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২০
error: Content is protected !!