নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এসব অভিযানে দুইজনকে আটক করেছে বিজিবি।উদ্ধার করা ইয়াবার মধ্যে ১০ হাজার পিসসহ দুইজনকে আটক করা হয় এবং বাকি ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এফডিএমএন সদস্য মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহকে (২৩) আটক করা হয়।

অন্যদিকে, রবিবার ১১ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, মালিকবিহীন উদ্ধার করা ইয়াবার ঘটনায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

২

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৩

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৪

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৫

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

৭

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

৮

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

৯

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১০

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১১

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৪

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৫

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

১৬

কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

১৭

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১৮

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১৯

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

২০
error: Content is protected !!