নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

Copy Link

শুভ প্রবারণা পূর্ণিমা—বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এখন থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে পাহাড়ি জেলা বান্দরবানে। প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ হলো আকাশ প্রদীপ বা ফানুস ওড়ানো।

আর এই ফানুস তৈরির কাজ এখন বান্দরবানের পাড়ায় পাড়ায় চলছে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে।প্রতিবছরের মতো এবারও উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন স্থানীয় কারিগর ও যুবসমাজ। বাঁশের কঞ্চি আর রঙিন টিস্যু পেপারের নান্দনিক কারুকাজে তৈরি হচ্ছে হরেক রকমের ফানুস। ছোট থেকে বড়—নানা সাইজের এসব ফানুস তৈরির ধুম পড়েছে প্রতিটি বৌদ্ধ বিহার ও পাড়ায় পাড়ায়।

সকলের সম্মিলিত পরিশ্রমে তৈরি হচ্ছে হাজার হাজার ফানুস, যা প্রবারণা পূর্ণিমার রাতে আকাশে ওড়ানো হবে।স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, ফানুস ওড়ানোর মাধ্যমে মানুষের ভেতরের সকল গ্লানি, হিংসা ও অন্ধকার দূর হয়ে শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। তাই এই ফানুস তৈরিতে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণেরাও সমানভাবে অংশ নিচ্ছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে এই উৎসব উদযাপনের জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।শুভ প্রবারণা পূর্ণিমার আলোয় ফানুসগুলো যখন রাতের আকাশে ভেসে বেড়াবে, তখন পুরো বান্দরবান সেজে উঠবে এক মায়াবী রূপ। পাহাড়ি এই জেলায় শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হোক—এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িকে নতুনভাবে সাজাতে চাই: ইউএনও মাসুমা আক্তার কনা

১

পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা হবে: পার্বত্য মন্ত্রী

২

সাজেকে টানা ৪৪ দিনের অবরোধ প্রত্যাহারের দাবি এলাকাবাসীর

৩

বান্দরবান পৌরসভায় মেয়র পদে লড়বেন জেলা জামায়াতের আমির এস এম আব্দুচ ছালাম

৪

বান্দরবানে বিনামূল্যে ছানি অপারেশন করা ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প ২৬ নভেম্বর

৫

নাইক্ষ্যংছড়িতে ১২৪ লিটার চোলাই মদসহ চার কারবারি আটক, সিএনজি জব্দ

৬

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনা জোন

৭

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে সেলাই প্রশিক্ষককের মাধ্যমে ঘুষ নেন ডিডি সেলিম

৮

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

৯

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

১০

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

১১

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

১২

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

১৩

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

১৪

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

১৫

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

১৬

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৭

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১৮

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

২০
error: Content is protected !!