Mahabub Hassan Khan
১৫ সেপ্টেম্বর ২০২০, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৩৫ জন

ভারতের রাজস্থানে পাকিস্তানি এক পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু

ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাকিস্তানি কর্মকর্তারা তাদের ‌১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সব তথ্য ইসলামাবাদকে দেওয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন আরো জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়। নয়াদিল্লির পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের মেয়ে শ্রীমতী মুখী এক লিখিত বক্তব্যে বাবা, মা ও পরিবারের অন্য সদস্যদের মৃত্যুর ঘটনায় নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইংয়ের (র) সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানে গুপ্তচরবৃত্তিতে রাজি না হওয়ায় ভারতীয় গোয়েন্দারা তাদের হত্যা করে বলে অভিযোগ শ্রীমতী মুখীর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দুই দেশের সম্পর্কের আরো অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সব সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ভারতীয় পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। ওই বাড়ির বেঁচে যাওয়া ছেলে কেওয়াল রামকে (৩৭) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!