বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বাইশারী পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শওকত জামিলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার রুহুল আমিন উত্তর বাইশারী এলাকার মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে সহযোগীদের নিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। এর আগেও তিনি দুইবার মাদকসহ গ্রেফতার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় রুহুল আমিনসহ আরও তিনজন মাদক বিক্রি করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রুহুল আমিনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
এ পরে তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
No tags found for this post.
মন্তব্য করুন