নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

অসহায় পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর পাশে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজন করেছে একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন। চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরেছেন শত শত সিমান্তের পাহাড়ি–বাঙালি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজিবির উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে ৯৭ জন পুরুষ,১৩৩ জন নারী এবং ৮০ জন শিশুসহ সর্বমোট ৩৪০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পটি পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর মেডিকেল অফিসার বিএসএস-ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম,এএমসি। তিনি জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের চিকিৎসা সেবায় বিজিবি সবসময় পাশে আছে। আজকের ক্যাম্পে সাধারণ রোগ থেকে শুরু করে নারী ও শিশুর স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে। আমাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

এ সময় চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মংছিং মারমা (৫২) বলেন, আমাদের এলাকায় ডাক্তার পাওয়া খুব কষ্ট। বিজিবি’র ডাক্তার এসে বিনামূল্যে ওষুধ দিছে—এটা খুব ভালো উদ্যোগ।

অন্য এক নারী রোগী ফরিদা বেগম (৩৫) বলেন, আমি কয়েকদিন ধরে জ্বর আর মাথাব্যথায় ভুগছিলাম। আজ ওষুধ পেয়ে ভালো লাগছে। আমি বিজিবির প্রতি কৃতজ্ঞ।

শিশু রোগীর মা মাইথুই মারমা (২৮) জানান,আমার বাচ্চার কাশি-জ্বর ছিল, এখানে এসে চিকিৎসা পাইছি। ওষুধও ফ্রি দিছে। আমরা চাই এ ধরনের ক্যাম্প নিয়মিত হোক।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, বিজিবির এমন মানবিক উদ্যোগ সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো পড়ুন→পার্বত্য চট্টগ্রামে গণহত্যা ও ভূমি দখল অমীমাংসিত: স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান পৌরসভায় মেয়র পদে লড়বেন জেলা জামায়াতের আমির এস এম আব্দুচ ছালাম

১

বান্দরবানে বিনামূল্যে ছানি অপারেশন করা ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প ২৬ নভেম্বর

২

নাইক্ষ্যংছড়িতে ১২৪ লিটার চোলাই মদসহ চার কারবারি আটক, সিএনজি জব্দ

৩

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনা জোন

৪

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে সেলাই প্রশিক্ষককের মাধ্যমে ঘুষ নেন ডিডি সেলিম

৫

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

৬

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

৭

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৮

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

৯

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

১০

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

১১

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

১২

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

১৩

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৪

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১৫

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

১৭

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১৮

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

২০
error: Content is protected !!