নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪২ জন

পার্বত্য চট্টগ্রামে গণহত্যা ও ভূমি দখল অমীমাংসিত: স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি

Copy Link

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে “পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতি” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, সঞ্চালনা করেন দীপায়ন খীসা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ১৯৭৬ থেকে ১৯৯৭ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামে অন্তত ১৬টি গণহত্যা সংঘটিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হয়। গত ২৭ বছরে ৯,১৬২ জন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা ৫১৩টি এবং ভূমি দখলের পরিমাণ প্রায় ৬ হাজার একর।

তিনি বলেন, “বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি কমিশনের পুনর্গঠন ও স্বাধীন মানবাধিকার তদন্ত কমিশন গঠন জরুরি।”

সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান,এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক ও কবি-সাংবাদিক সোহরাব হাসান বক্তব্য দেন।

বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নে রাষ্ট্রের সদিচ্ছা নেই, সামরিকীকরণে পাহাড়ের মানুষ ভয় ও অবিশ্বাসে বাস করছে, এবং কল্পনা চাকমাসহ নিখোঁজদের সন্ধান দিতে হবে।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, “চুক্তির বাস্তবায়ন ও পাহাড়ের মানবাধিকার রক্ষায় দেশের প্রগতিশীল মানুষদের আরও সক্রিয় হতে হবে।”

বিস্তারিত→রুমায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত রোগীরা প্রাথমিক ভাবে প্রস্তুত, নেয়া হবে চট্টগ্রাম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!