নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৬ জন

রেজুপাড়ায় ৩৪ বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্তের লেবুবাগান খালের পাড় এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে – এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

সন্ধ্যায় দুইজন ব্যক্তি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে, ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক চোরাকারবারীদের আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে সেলাই প্রশিক্ষককের মাধ্যমে ঘুষ নেন ডিডি সেলিম

১

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

২

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

৩

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৪

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

৫

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

৭

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৮

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

৯

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১১

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

১৩

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১৪

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

১৬

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

১৭

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১৮

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

১৯

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

২০
error: Content is protected !!