নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৪৭ জন

নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে।

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে নাইক্ষ্যংছড়ি খাল থেকে নাইক্ষ্যংছড়ি বাজারের সবজি ব্যবসায়ী বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের তিনদিন পর শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের চর এলাকার ছুরুত আলমের বাড়ির পাশের নাইক্ষ্যংছড়ি খালের উত্তর পার্শ্বে বালির মধ্যে আটকে থাকা লাশটি প্রথম দেখতে পান স্থানীয় চৌকিদার আহমদ উল্লাহ।

তিনি বিষয়টি মোবাইল ফোনে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অবহিত করেন।

এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ার মৃত কালা চান বড়ুয়ার পুত্র বিবিশন বড়ুয়া (৫৫) গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার ছেলে রানা বড়ুয়া (২৪)। তিনি বলেন,আমার বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।

আমরা গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে এসে দেখি বাবার নিথর দেহ খালের পানিতে।”

এই ঘটনার বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজাহান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই জুয়েল চৌধুরী বলেন, লাশটি বালির মধ্যে আটকা ছিল এবং কিছুটা পচন ধরেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিভীষণ বড়ুয়া একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার এ রহস্যজনক মৃত্যু এলাকায় নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।

তবে, পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হলেও, ময়নাতদন্ত রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!