নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০৩ জন

মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে এলো দুই রোহিঙ্গা, বিজিবির অভিযানে আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও বড় ধরনের ইয়াবা চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অভিযানে শুক্রবার (২৭ জুন) দুপুরে ২০ হাজার বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে ওঁত পেতে থাকে। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুইজন ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে আসে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

আটককৃতরা হলো—করিম উল্লাহ (১৮), পিতা মোঃ সুলতান, ক্যাম্প-৮-ই, ব্লক-বি/৮১ এবং মোঃ মুজিবুর রহমান (১২) পিতা পীর মোহাম্মদ, ক্যাম্প-৮-ই, ব্লক-৮৯; উভয়েই এফডিএমএন (ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস)। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে মোট ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চালান আটক সম্ভব হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন,সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই ধরণের অভিযান সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত এই অভিযান জোরদার রাখতে হবে।”

উল্লেখ্য, কক্সবাজার সীমান্তের নাইক্ষ্যংছড়ি এলাকা মাদক চোরাচালানের একটি বড় রুট হিসেবে পরিচিত। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বার্মিজ ইয়াবা নিয়ে চক্রটি প্রায়শই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযান এসব তৎপরতায় লাগাম টানতে ভূমিকা রাখছে।

আরো পড়ুন→মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ: রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১০

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১১

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৪

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৫

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৬

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৭

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

১৯

রাজপথের নানা প্রতিকূলতা পেরিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির

২০
error: Content is protected !!