নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৭২ জন

বিএনপি ক্ষমতায় এলে অসাম্প্রদায়িক চেতনায় দেশ চলবে- জাবেদ রেজা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি এবং জনসচেতনতার লক্ষে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)দুপুর ১টায় বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা ঘুমধুম বেতবুনিয়া বাজারে শুরুতেই বিএনপি’র ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন। এ সময় শাহ নেওয়াজ চৌধুরী, আব্দুর রহিম ভুট্টু,ছৈয়দ আলম, নুরুল আবছার, আলী আকবর, মিজানুল বশর, কাদের, আলমগীর, সাইদুল সহ বিএনপি নেতাকর্মীরা এসময় প্রধান অতিথি জাবেদ রেজা’কে মিষ্টিমুখ করান।

এরপর দুপুর ৩টায় ভাজাবনিয়া সরকারি বিদ্যালয় হয়ে একটি বর্ণাঢ্য মিছিল তুমব্রু বাজারস্থ সমাবেশ স্থলে এসে পৌঁছালে ঘুমধুম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথি’কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।তুমব্রু বাজারস্থ মাঠে ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব খাইরুল ইসলাম ও যুবদল নেতা আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ।

বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী,ইউনিয়ন যুবদল নেতা জাহেদ আলম,মিজানুল বশর মিজান প্রমুখ।

উক্ত বিশাল সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে জাবেদ রেজা বলেন, গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও আলেম উলামাদের নির্যাতন, খুন, গুম সহ জেলে বন্দী করে রেখে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকটি খুন,গুমের বিচার করা হবে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন গ্রুপ তৈরি করে পলাতক আওয়ামী নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে উল্লেখ করে জাবেদ রেজা বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি-বাঙ্গালী কোন ভেদাভেদ থাকবেনা। সকলেই বাঙ্গালী হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে।অসাম্প্রদায়িক চেতনায় নাগরিক অধিকার ভোগ করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, যুগ্ম-আহবায়ক নুরুল আবছার সোহেল,নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদল আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল,সদস্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদল সভাপতি জিয়াবুল হক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা, ঘুমধুম ইউনিয়ন বিএনপি, মহিলাদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন >>>সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাজধানীর ঢাকার সাথে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!