Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর ও বান্দরবান জেলা প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা

Link Copied!

বান্দরবান থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গত ৭ জুন নমুনা টেষ্টে করোনা পজেটিভ শনাক্ত হয়। এর পরদিন রবিবার ওনাকে উন্নত চিকিৎসার জন‌্য হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষন ও চিকিৎসায় বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন।

মন্ত্রী ছেলে রবিন বাহাদুর সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর নেই,আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকরা কাশির ঔষুধ দিয়েছেন, মুখে ও নাকে নিয়মিত গরম পানির ভাপ দেওয়া হচ্ছে। দু-একদিনের মধ‌্যে খাওয়ার রুচি স্বাভাবিক হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও গত কাল ১১জুন করোনা পজেটিভ অাসা বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম রোগ মুক্তি চেয়ে মসজিদ-মাদ্রাসায় দোয়া,কোরআন খতম এবং মন্ত্রীর জন্যে বিভিন্ন মন্দির-ক‌্যাং ও প‌্যাগোড়ায় বিশেষ প্রার্থনা করেন।

বর্তমানেও দোয়া ও প্রার্থনা অব‌্যাহত রয়েছে। এছাড়াও দলমত নির্বিশেষে জনপ্রিয় এ মন্ত্রীর রোগ মুক্তি কামনা করেছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

এদিকে আজ (১২ জুন) শুক্রবার জুমার নামাজের পর নাইক্ষ্য ছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ’র নির্দেশক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যেক মসজিদে মন্ত্রীর রোগ মুক্তি কামনয় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।