Mahabub Hassan Khan
২৯ নভেম্বর ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫১ জন

বান্দরবানের ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ- ১ রোহিঙ্গা নিহত, আহত -২

Copy Link

বান্দরবানের:নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোর  রাতে কয়েকজন রোহিঙ্গা যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবনিয়া রেজুপাড়া ৩৯-৪০ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থান দিয়ে লুকিয়ে মিয়ানমারে  যাওয়ার পথে স্থল মাইন বিস্ফোরণ ঘটে,এতে ঘটনাস্থলেই মারা যান একজন আহত হন আরও দুইজন।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ হামিদ (৩০)। তার পিতার নাম আব্দুল করিম, কুতুপালং ১নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-৪ এ বসবাসরত  রোহিঙ্গা নাগরিক এবং আহতরা হলো- একই ক্যাম্পের নুরুল আলমের ছেলে মোহাম্মদ জুয়েল হক (২৫) ও ২নং ক্যাম্পের ডিডি জোন ব্লকের আব্দুর রহমানের ছেলে হাবিব উল্লাহ (২২)।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া কুতুপালং শরণার্থী শিবির ক্যাম্পের হাসপাতালে ভর্তি করেন।তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন উখিয়া কুতুপালং ক্যাম্প ওয়েস্ট-১ এর প্রধান মাঝি মোহাম্মদ রফিক।  নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে বিজিবি-পুলিশ।

স্থানীয়দের দাবী, হতাহত রোহিঙ্গারা মাদকদ্রব্য’সহ চোরাচালানে সঙ্গে জড়িত ছিলো। চোরাচালান করতে গিয়ে বিস্ফোরনে হতাহতের ঘটনাটি ঘটেছে। রোহিঙ্গাদের আনাগোনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কাটা তারের বেড়া ঘেষে স্থলমাইন পুতেছে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান, সীমান্তের ৩৯/ ৪০ নাম্বার সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় স্থলমাইন বিস্ফোরনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থল মিয়ানমার অংশে পড়েছে। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত: এর আগে (৪ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের ৩৮-৩৯ পিলার এলাকায় মাইন বিস্ফোরণে মারা যান মো. শাহাজাহান (৪৫) নামে এক রোহিঙ্গা। এই ঘটনার ২০দিন পর ২৩ সেপ্টেম্বর তুমব্রু থোয়াঙ্গাাঝিরি এলাকায় একই ভাবে মৃত্যু হয় আব্দুল মজিদের। গত তিন মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন স্থানে ৬ রোহিঙ্গা নাগরিক মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!