নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০১৯, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫১ জন

রোয়াংছড়ি শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Copy Link

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার,আলেক্ষ্যং ইউনিয়নের তারাছা পাড়ায় ইউএনডিপি কর্তৃক প্রতিষ্ঠিত প্রাক- প্রাথমিক বিদ্যালয়টি সরকারীকরণের সময় স্কুল কমিটি ও পাড়াবাসীর নিয়োগকৃর্ত দুই শিক্ষক এর নাম বাদ দিয়ে দুইজন নতুন শিক্ষক তালিকাভুক্তির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের কমিটি ও পাড়াবাসী।

বুধবার (২৭নভেম্বর) সকালে বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদ ভবনের সম্মেলন কক্ষে বিদ্যালয় কমিটির সভাপতি চন্দ্রমনি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়  কমিটির উপদেষ্ঠা ও পাড়া প্রধান মনিলা কারবারী, চন্দ্রমনি ত্রিপুরা,আগষ্টিন ত্রিপুরা, বান্দরবান প্রেস  ক্লাবের সেক্রেটারী মিনারুল হক,প্রথম আলোর,বৌদ্ধজোত্যি চাকমা সহ তারাছা পাড়াবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৮ সালে  তারাছা প্রাক-প্রাথমিক বিদ্যালয়টি ইউএনডিপি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই  ডালিয়া ত্রিপুরা ও মথি ত্রিপুরা স্কুলটিতে শিক্ষকতা করে আসছিল,কিন্তু ২০১৫ ও ২০১৭সালে স্কুল জাতীয়করণ করার সময় হালনাগাদ তালিকা থেকে এ’দুজন শিক্ষককে বাদ
দিয়ে নতুন শিক্ষক হিসেবে জেরিন সুলতানা ও নুমেপ্রু মারমাকে তালিকায় অন্তভুক্ত করা হয়।

এসময় বক্তারা অভিযোগ করে আরো বলেন, বর্তমানে নতুন এ দুজন শিক্ষক বহিরাগত হওয়ায় ঠিকমত বিদ্যালয়ে উপস্থিত ও হয়না। বক্তারা উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে নতুন শিক্ষদের বাতিল করে। হালনাগাদ তালিকায় পুরাতন শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান এবং বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি চন্দ্রমনি ত্রিপুরার জানান,আমরা এ বিষয় নিয়ে,জেলাপরিষদ ও জেলা প্রশাসকের নিকট লিখিত অবেদন করেছি এবং প্রশাসনের সর্বক্ষেত্রে লিখিত দিয়েছি আশা করি আমাদের দাবী পূরণে প্রশাসন আন্তরিক হবে।

বিদ্যালয় বিষয়ে জানতে জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি পাহাড় কন্ঠকে বলেন,কে কোথায় কি করলো তা আমাদের জানার প্রয়োজন নাই। উপজেলা থেকে যে ভাবে এসেছে তা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এখন নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নাই।এই কর্মকর্তা প্রতিবেদকে তথ্যাদি দিতে অপারগতা প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!