babul khan
২৮ আগস্ট ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৩৭ জন

লামা ফাইতংয়ে  কলা বাগান  কেটে জায়গা দখল চেষ্টার অভিযোগ

Copy Link

বান্দরবান: লামা উপজেলার ফাইতং ইউনিয়নে  মুজিবুর রহমান  মানিকের নামের একব্যক্তির প্রায়  ২.০০ একর জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে ও কলা গাছ কেটে ফেলছে চিহ্নিত ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ এমন অভিযোগ ভুক্তভোগীর।

উপজেলার ফাইতং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়ায় শুক্রবার (১৪ই আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে বিচার চেয়ে জায়গার মালিক মুজিবুর রহমান মানিক পিতা- দেলোয়ার হোসেন, ফাইতং ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ  পিতা- মৃত আমির হোসেন সহ ৪ জনকে  আসামী করে ১৪ আগস্ট বিকালে ফাইতং ইউনিয়ন পরিষদে একটি  লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জায়গার মুজিবুর রহমান মানিক সরকার ২০০৬ সালে আমির হামজা, পিতা- নৈমুদ্দিন থেকে ৩০৬নং ফাইতং মৌজায় আর হোল্ডিং-২৩৪ এর অন্দর  ২ একর জায়গা ক্রয় করে এবং গাছ বাগান সৃজন করে। উক্ত জায়গা ও বাগানে কেয়ার টাকার দ্বারা পরিচালনা করে। গত বছর গাছ বাগানটি বিক্রয় করে দেয়।পরে জায়গাটিতে কিছু কলাগাছ এবং কিছু ফসল ক্ষেত করে কিন্তু মোহাম্মদ উল্লাহ কয়েকজন সন্ত্রাসী দিয়ে প্রায় ১০/১৫ টি কলা গাছ কেটে পেলে এবং লেবু বাগানের ব্যাপক ক্ষতি করে। এবং বিভিন্ন সময় কর্মচারীকে প্রণনাশের হুমকি দিয়ে আসছে।

জায়গার মালিক মুজিবুর রহমান মানিক জানায়,আমি উক্ত জায়গা ১৬ বছর যাবৎ  ভোগদখলে আছি। কিন্তু কয়েক বছর যাবৎ চিহ্নিত ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ উক্ত জায়গা দখল নেওয়ার জন্য বার বার হামলা চালায় এবং মিথ্যা মামলায় হয়রানি করে আসছে। বাগানে থাকা আমার  কেয়ারটেকারকে  সময়  হুমকি দিয়ে আসছে। মোহাম্মদ উল্লাহ আমার কলা গাছ কেটে আমার বিরুদ্ধে (গত ১৬ আগস্ট২০ইং) লামায় নতুন করে একটি মামলা দায়ের  করেন।মামলার তদন্ত সাপেক্ষে গত ২৬শে আগস্ট লামা সার্কেল অফিসার রেজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

এই বিষয়ে মানিকের কেয়ারটেকার জানায়, আমি দীর্ঘ ৬ বছর যাবৎ মুজিবুর রহমান মানিকের কেয়ারটেকারের দায়িত্বে আছি। কিন্তু মোহাম্মদ উল্লাহ নামের ব্যক্তিটি আমাকে এবং আমার পরিবারকে উক্ত জায়গা থেকে চলে যেতে বলে এবং মামলার হুমকি দিয়ে থাকে।

স্থানীয় ব্যক্তিবর্গ জানায় জায়গাটি মূলত মুজিবুর রহমান মানিকের। মোহাম্মদ উল্লাহ ভূমি লোভী, সে মানুষের জায়গাজমি  দখল করে বহিরাগত বিভিন্ন কোম্পানি  থেকে বিক্রি করে আসছে।

এবিষয়ে মোহাম্মদ উল্লাহ বলেন,জায়গাটি আমার এবং কলাগাছ আমি রোপন করেছি।

স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন বলেন, আমার জানামতে জায়গাটি মূলত মুজিবুর রহমান মানিকের। মানিক উক্ত জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। আর মোহাম্মদ উল্লাহ একজন ভূমিদস্যু। সে বিভিন্ন সময় মানুষকে মামলা দিয়ে হয়রানি করে এবং মানুষের জায়গা দখল করে নেয়।

এ বিষয়ে লামা এএসপি  সার্কেল অফিসার রেজওয়ানুল ইসলাম  বলেন, তদন্তের সার্থে এই মূহুর্তে কিছু জানানো সম্ভব নয়,তবে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।

এ বিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি বলেন- দুই পক্ষ আমাকে লিখিত অভিযোগ করেন এবং অভিযোগের পেক্ষিতে আমি উভয় পক্ষকে নোটিশ করেছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!