নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩৭ জন

রুমা উপজেলায় অবৈধ পাথর উত্তোলন ও পাচার, কোন পদক্ষেপ নিচ্ছেনা প্রশাসন

Copy Link

বান্দরবান: রুমা উপজেলা ৭ কিঃমিঃ নামক স্হানে বগা লেক সড়কে পাচারের জন্য বিপুল পরিমাণে পাথর মজুদ করা হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট )সরজমিনে গিয়ে বিক্রয়ের উদ্দৈশে মজুদকৃত বিশাল পাথরের স্তুপ দেখা যায়। স্থানীয় অনেকে জানান,এইসব অবৈধ পাথর উত্তোলন ও পাচারের বিষয়ে প্রশাসনকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

জানা গেছে, কোন প্রকার অনুমোদন ও পারমিট ছাড়া রুমা উপজেলা দীর্ঘদিন যাবৎ অবৈধ পাথর উত্তোলন ও পাচার করছে একটি সিন্ডিকেট। গত কয়েক বছর যাবৎ বান্দরবান জেলা প্রশাসন পাথর উত্তোলন ও পাচারের কোন প্রকার পারমিট না দিলেও অবৈধ পাথর ব্যবসা বন্ধ হচ্ছে না।

নাম প্রকাশ না করা সত্ত্বে কয়েক জন স্থানীয় বাসিন্দা জানান, রুমা উপজেলায় উজ্জল ধর এই অবৈধ পাথর ব্যবসার সাথে জড়িত। এখনও রুমা বাজার থেকে বগার লেক যাওয়ার পথে ৭কিঃমিঃ নামক স্হানে প্রধান সড়কের পাশে বিপুল পরিমাণে পাথর, পাথরের কংকর ও পাথর ভাঙ্গার মেশিন, ৬ জন শ্রমিক ও শ্রমিক মাঝি মোঃ কাশেম রয়েছে। পাথর ব্যবসায়ীরা খাল, ছড়া, ঝিরি ও পাহাড় খুঁড়ে খুঁড়ে পাথর তুলে পরিবেশের বারটা বাজিয়ে দিচ্ছে। এ ধরনের পাথর উত্তোলনের কারনে আমরা বর্তমানে ঝিড়ির পানি থেকে বঞ্চিত ও দৈনন্দিন জীবনে পানির যে প্রয়োজন তা আমরা পাচ্ছি না। এ ঝিড়ির পানির উপরে আমাদের জীবনযাত্রা নির্ভর করে চলে। কিন্তু কিছুক্ষমতাসীন ব্যক্তিদের কারনে আজ আমরা ঝুকিঁর সম্মুখীন হচ্ছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অবৈধ পাথরের বিষয়ে মুঠোফোন উজ্জ্বল ধর এর সাথে কথা বলেতে চাইলে সে ফোন ধরে অসুস্থ বলে ফোন কেটে দেন।

অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আলম বলেন, আমরা বিষয়টা জানতাম না। তবে বিষয় টি যেহেতু শুনেছি শীঘ্রই আমরা আইন অনুযায়ী অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করবো।

রুমা থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কাশেম চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য ছিল না,তবে এ বিষয়ে যেহেতু শুনেছি দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং হাইকোর্টের  নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধ কাজের সাথে জড়িত এ ধরনের ব্যবসায়ীকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!