নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২০, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৬ জন

নাইক্ষ্যংছড়ির বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাবের এডমিন প্যানেল গঠন

Copy Link

বান্দারবানঃ নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ৭ই আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় বাইশারী পেটান আলীপাড়া ইফতেদায়ি মডেল নূরানী একাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে ইলেকশনের মাধ্যমে বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাবের এডমিন প্যানেল গঠন করা হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম আব্দুর রহমান এম হাবিবুর রহমান রনি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রশিদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এম হাবিবুর রহমান রনি, সাংবাদিক মোঃ শাহিন কিশালায় ব্লাড ব্যাংক বান্দরবান জেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, মাইনউদ্দিন,অহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তানভীরুল ইসলাম বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

তারা সংখ্যায় ১৬০ জন তাদের কেউ কেউ শিক্ষার্থী কেউ বা চাকুরিজীবি। তবে সংখ্যায় শিক্ষার্থীর পরিমান বেশি। এরা গভীর রাতেও নিশাচর হয়ে ঘুরেন হাসপাতাল কিংবা ক্লিনিকে ক্লিনিকে। নিস্বার্থভাবে হাত দু‘টো বাড়ান অসহায় কোন রোগীর কল্যাণে। মাত্র একটি ফোন কলে নীরবে বিলিয়ে দেন নিজেদের রক্ত। ফিরিয়ে দেন এক একটি মানুষের বেঁচে থাকার আকুতি। এক কথায় এরা ‘রক্তের ফেরিওয়ালা’। রক্ত দানই যাদের রক্তে মেশা। বলছিলাম বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কথা।

ফেইসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমেই যার সৃষ্টি, সেখানেই তার সার্বক্ষনিক বিচরণ। এ সংগঠনের পথচলা শুরু হয় ২বছর আগে।“করবো মোরা রক্তদান, বাঁচাবো রোগীর প্রাণ হাসি মুখে রক্তদান, করে যাবো অবিরাম”এই স্লোগানকে বাস্তব রূপ দিতে ১লা জানুয়ারি ২০১৮ সালে তাদের পথ চলা শুরু করে।

সংগঠনটিতে রয়েছেন ৯০+ জন নিয়মিত রক্ত দাতা। ফেইসবুক গ্রুপের রয়েছে ৩জন এডমিন। এবং সহকার্যকরী , কার্যকরী , সহ-এডমিন,অর্থাৎ এরা যে কারো রক্তের প্রয়োজনে সাথে সাথে পোষ্ট দিয়ে জানান দেন খবরটি। শুরু করেন চাহিদা অনুযায়ী ডোনারের সন্ধান।

দুষ্পাপ্য দূর্লভ রক্তের গ্রুপও রয়েছেন তাদের আওতায়। মুহুর্তেই তারা সংগ্রহ করে দেন রক্ত। রক্তদান করা ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ, ব্লাড গ্রুপিং, সচেতনতামূলক ক্যাম্পেইন, অসহায় রোগীদের সাহায্য করা ইত্যাদি করে থাকে।

বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিনরা জানান,“ করবো মোরা রক্তদান, বাঁচাবো রোগীর প্রাণ।হাসি মুখে রক্তদান, করে যাবো অবিরাম”এই স্লোগান কে সামনে রেখে বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব কাজ করে যাচ্ছে। তারা আরো বলেন, আমাদের সংগঠনটি শুধু রক্তের অভাব দূর করতে নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনটি।এদেশে আর কেউ যেনো রক্তের অভাবে প্রাণ না হারাই সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!