babul khan
১৮ জুলাই ২০২০, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৫ জন

সংস্কারের পর পরই উঠে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি- চাকঢালা সড়কের কার্পেটিং

Copy Link

বান্দরবানঃ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রশাসনের মাঝখান দিয়ে শুরু হওয়া নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কের ব্যাপক অনিয়মের কারণে এক মাসও ঠিকেনি সংস্কার কাজ। কাজে নিম্ম মানের ভিটামিন ব্যবহার, আবর্জনাযুক্ত পাহাড়ী বালু ব্যবহার এবং বৃষ্টিতে ময়লা আবর্জনার উপরে এই সংস্কার কাজ করায় বর্তমানে এক মাসের ব্যবধানে সড়কটি ছোট-বড় গর্তে পরিণত হয়েছে।

বিশেষ করে নিম্ম মানের ইটের গুড়া দিয়ে পাতলা ভিটামিনযুক্ত পিচ ঢালাইয়ের কারণে এসব সমস্যা হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এই সংস্কার কাজ চলাকালীন সময়ে ব্যবসায়ী, টমটম চালক, রিকসা চালক সহ অনেকেই অভিযোগ করেও কাজ বন্ধ করেনি ঠিকাদার।বৃষ্টি চলাকালীন সময়েও কাজ চালিয়ে গিয়েছিলেন তারা। এ সময় ব্যবসায়ী সহ অনেকে কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে কাজ না করার দাবী জানালেও তারা ঠিকাদারের দোহায় দিয়ে কাজ চালিয়েছেন।

খোজ নিয়ে জানা যায়, বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কের ২০ লক্ষ টাকার এ কাজটি পায় ইউনুছ এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি। যাহার তত্ত¡াবধায়নে ছিলেন সাইফুদ্দিন হারুন। দেখাশুনা করেছেন আবু হান্নান। সরেজমিনে গেলে দেখা যায়, থানার মোড় থেকে শুরু হওয়া এই রাস্তাটি দশ গজও গর্ত ছাড়া নেই।

নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যবসায়ী, শিক্ষক, চালক শ্রমিক সহ অনেকে এই ঠিকাদারী প্রতিষ্টানের উপর ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, উপজেলা সদরের এমন নিম্মমানের কাজটি দেখলে স্বয়ং ঠিকাদাররাও লজ্জিত হবেন বলে মনে হয়। নিম্ম মানের কাজের বিষয়ে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমদ জানান, নিম্মমানের কাজের বিষয়ে তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে তিনি খোজ খবর নিবেন বলে জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!