নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২০, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৭ জন

আলীকদমে একযোগে ৩০টি স্কুলে গাছের চারা বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী পালিত

Copy Link

বান্দরবানঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বৃক্ষরোপন অভিযান উপলক্ষে সারা দেশে ১ কোটি চারা বিতরণ ও রোপনের কর্মসূর্চীর অংশ হিসেবে একসাথে আলীকদম উপজেলায় ২০ হাজার ৩ শত ২৫ টি চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে এগারটা দিকে আলীকদম বাসটার্মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ চারা বিতরণ ও রোপণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও তৈন রেঞ্জ যৌথ ভাবে বিতরণ ও রোপণ অনুষ্ঠানে আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,তৈন রেঞ্জের সাবেক কর্মকর্তা শামশুল হুদা ও তৈন রেঞ্জের বর্তমান কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী,প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইস্কান্দার নূরীসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তৈন রেঞ্জের কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তৈন রেঞ্জ চারা উৎপাদন ও সংরক্ষণ করেছে।একসাথে আলীকদম উপজেলায় ২০ হাজার ৩ শত ৩৫ টি চারা ৩০টি স্কুলের ছাত্র ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!