নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২০, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৪ জন

সৈকত পরিস্কারে অংশ নিলো এনভায়রনমেন্ট পিপলের ৬০ পরিবেশকর্মী

Copy Link

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে পরিবেশকর্মী। এতে কক্সবাজারের অন্যতম পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের ৬০ জন পরিবেশকর্মী অংশ নেয়।

বুধবার (১৫জুলাই)  সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ও ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে ‘এনভায়রনমেন্ট পিপল’ কে দায়িত্ব দেওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত।

এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদের নেতৃত্বে ৬০ জনের অধিক পরিবেশকর্মী বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় দুপুর ১ টার দিকে।

এরমধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে সুগন্ধা পয়েন্টে এসে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।

এসময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্ট পিপলের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, পরিচালক ও সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপলের পরিচালক আজিম নিহাদ, মুহাম্মদ হোসাইন, আবু সাদাত, সদস্য সাংবাদিক এমএ আজিজ রাসেল, সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফরিদ মোহাম্মদ, শহিদুল করিম শহিদ, মিজানুর রহমান, শেখ কামাল, তারেক আরমান, নুরুল হোসাইন, মনছুর আলম, মিজবাহ উদ্দিন, ইমাম হোসেন, রায়হান ছিদ্দিকী, উছেন থোয়েন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।
দুপুর ১১ টার দিকে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশকর্মীরা সী-গাল পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় সাগরের ঢেউই একটি মৃত কচ্ছপ ভেসে আসে। পরে এনভায়রনমেন্ট পিপলের কর্মীরা সেটি সৎকার করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!