নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২০, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯৪ জন

নাইক্ষ্যংছড়িতে নবাগত ওসি যোগদানের ৭২ ঘন্টার বিতরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩জন গ্রেফতার

Copy Link

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়ার পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানিক দল ।

শনিবার (২৭জুন) বিকেলে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযানে পৃথকভাবে ৪৯, ৫৬৫ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মোঃদেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল।

নাইক্ষ‌্যংছড়ি থানার নবাগত ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে পুলিশের ফোর্স বেতবনিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা

করে উল্ল্যেখিত ইয়াবাসহ পশ্চিম পাড়ার মৃত মকবুল ছোবাহানের দুই ছেলে মোঃ রশিদ (৩৫)লুৎফর রহমান (২৩) একই এলাকার মৃত মীর কাসেমের ছেলে ছৈয়দ আলম প্রকাশ বদি খলিফা (৩৫) কে হাতেনাতে আটক করা হয়।

এ প্রসঙ্গে: নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় আটক আসামী ও পলাতক আরো চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তবে আটককৃতরা চুনোপুঁটি। তাদের প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্চে।

ওসি মোহাম্মদ আলমগীর হোসেন আরো বলেন, মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের সঙ্গে আমার কোনো আপস নেই। যতো ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

নবাগত ওসি যোগদানে ৭২ ঘন্টার মাতায় এটি সর্বোচ্চ ইয়াবা চালান উদ্ধার।

উল্লেখ্য, দুর্গম ও পাহাড়ী পথ হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি হয়ে র্দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার হয়ে আসছে একটি বড় সিন্ডিকেট।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!