নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮৩ জন

ঢাকায় এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে থানচিতে মিছিল সমাবেশ

Copy Link

থানচি প্রতিনিধিঃ পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সংক্ষুদ্ধ জুম্ম ছাত্র জনতার আয়োজনে, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক এক গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, থানচি উপজেলা ম্রো এসোসিয়েশন সভাপতি কানাই ম্রো সঞ্চালনায়, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলা শাখার সভাপতি ক্যহাইসিং মারমা সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সংক্ষুদ্ধ পাহাড়ী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন,পাহাড়ী ছাত্র ও যুব সমাজ প্রতিনিধি মংমে মারমা, সাধারণ শিক্ষার্থী উক্যবু মারমা, থানচি খুমি ছাত্র এসোসিয়েশন সাধারণ সম্পাদক থংলে খুমি, থানচি ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি আসাবান ত্রিপুরা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী পায়া ম্রো, জয় মারমা, প্রবীণ ত্রিপুরা ও থানচি পাহাড়ী ছাত্র ও যুব সমাজ প্রতিনিধি সিংয়াইমং মারমা প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পাড়া থেকে আগত জনসাধারণের উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, পাঠ্যপুস্তকে (আদিবাসী) শব্দ সংবলিত গ্রাফিতির মুছে ফেলা হয়েছে, পুনরায় গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি। একই সাথে ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর চড়াও হয়ে হামলা চালালে প্রতিবাদকারী বেশকয়েকজন আহত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি সংক্ষুদ্ধ পাহাড়ী ছাত্র জনতার প্রতিনিধিদের।

আরো পড়ুন→খাগড়াছড়িতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!