নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২০, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩ জন

বান্দরবা‌ন রোয়াংছ‌ড়ি‌তে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে সেনাবাহিনী

Copy Link

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজারে আগুনের সুত্রপাত ঘটে। শ‌নিবার (২৭জুন) মধ্য রাতের, তাৎক্ষণিক ছুটে যায় রোয়াংছড়ি সেনা ক্যাম্পের সেনা সদস্যগণ।

এসময় জলন্ত আগুনের মাঝে আগুন নেভানো এবং জিনিসপত্র অক্ষত রাখার চেষ্টা করেন সেনাবাহিনী। নিজের জীবন বাজী রেখে ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ আগুন নিভানোর কাজে কেউ দোকান এবং বাড়ীতে থাকা জিনিসপত্র রক্ষা ও নিরাপদ রাখতে কাজ করেন। সেনাবাহিনীর স্থানীয়রাও তাদের সাথে যোগ দিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে। অক্লান্ত পরিশ্রম চলে সারা রাত।

স্থানীয়‌দের সূ‌ত্রে জানাগে‌ছে, মধ্য রাতে বাজারে আগু‌নের সূত্রপাত হ‌য়,প‌রে আগুন দ্রুত চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এই অগ্নিকান্ডে ১৭ টি বাড়ী, ০৮ টি মুদিখানার দোকানসহ বাড়ী,২৫ টি মুদিখানার দোকান, ০৪ টি কাপড়ের দোকান, ০৪ টি টিভি ইলেকট্রিক মেরামতের দোকান, ০৩ টি ফার্মেসীর দোকান, ০১ টি ফার্নিচার দোকান, ০১টি জুতার দোকান এবং ০১টি জুয়েলারি দোকান পুড়ে শেষ হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ সেনাবাহিনী এবং স্থানীয় জনগন মিলে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোয়াংছড়ি বাজারের নিকটবর্তী সেনা ক্যাম্প হওয়ায় আগুনের শুরু থেকে তাদের উপস্থিতির জন্য অনেক জিনিসপত্র রক্ষা করান সম্ভব হয়েছে বলে স্থানীয় ব্যক্তিবর্গ জানান। ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে ৬ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরবর্তীতে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে রোয়াংছড়ির সাবজোন কমান্ডার মেজর সায়াদ শাহরিয়ার খালেক ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তা প্রদানের সময় তিনি ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করেন।

স্থানীয় জনসাধারণ তাদের বিপদের সময় সেনাবাহিনীকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

২

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

৪

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

৫

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

৬

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

৭

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

৮

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১০

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১১

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

১২

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

১৪

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

১৫

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৭

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

১৮

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

১৯

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

২০
error: Content is protected !!