নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫০ জন

থানচিতে রোকেয়া দিবসে সফল নারী নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা

Copy Link

থানচি প্রতিনিধিঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্বে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিদের বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে আলোচনার করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহকে না বলতে হবে, নারীর সহিংসতা বন্ধ করতে হবে, যৌতুককে না বলতেই হবে। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলি তবেই হবে নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ। যৌন হয়রানি মুলক সকল প্রকার কাজ বন্ধ করতে হবে, বাল্যবিয়ে রুখতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।

পরিশেষে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে থানচি উপজেলায় নির্বাচিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এবছর অর্থনৈতিক ভাবে সফল নারী তেরেজা ত্রিপুরা ও সফল জননী অবদানের জন্য খ্যাইউপ্রু মারমাকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

আরো পড়ুন >>>বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন কমিটি ঘোষণা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!