নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪৯ জন

পার্বত্য চুক্তির ২৭তম বার্ষিকী উপলক্ষে রুমা সেনা জোনের বিভিন্ন আয়োজন

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, শিক্ষার্থীদের ল্যাপটপ কম্পিউটার বিতরণ, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজন করেছে রুমা সেনা জোন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুমা সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল আকম আরাফাত আমিন পিএসসি। উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়ার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো: আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মো: কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বার্ষিকী উপলক্ষে রুমা বাজারে দিনব্যাপী ক্যাপ্টেন ডা. তানভিরের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়। এতে উপজেলার পাহাড়ি দুর্গম এলাকা থেকে বহু স্থানীয় লোকজন বিনামূল্যের চিকিৎসা সুবিধা নিতে দেখা যায়। একই সাথে রুমা সেনা জোন কর্তৃক অত্রাঞ্চলের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে এবং স্থানীয় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে মারমা ওয়েল ফেয়ার এসোসিয়েশন কে চারটি ল্যাপটপ কম্পিটার প্রদান করা হয়।

আরো পড়ুন >>>বান্দরবান কুকি-চিনের হামলায় ৮ মাসে ৭ সেনা নিহত,যৌথঅভিযানে কেএনএ’র ১৭৯ গ্রেফতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!