নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৯ জন

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন বানোয়াট : জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে ইসলামিক শিক্ষা কেন্দ্রের মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের গ্র্যান্ডভ্যালী হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।

 সংবাদ সম্মেলনে ভয়েস অফ চট্টগ্রাম নামে একটি অনলাইন প্লাটফর্মে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে জমি দখলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানান নেতারা। তারা বলেন একটি পক্ষ দলের সাধারন সম্পাদককে দল থেকে মাইনাস করার চেষ্টা করছে এজন্য বাইরে থেকে ভাড়া করে এনে একটি ভূইফোড় অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে দলের সাধারন সম্পাদককে বিতর্কিত করার চেষ্টা করছে।

 সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন,একটি ষড়যন্ত্রকারী মহল যারা দলের দুসময়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা এখন দলের সুসময়ে ফায়দা লুটার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাকে বিভিন্ন ভাবে বিতর্কিত করে দল থেকে মাইনাসের চেষ্টা করছে।

তিনি আরও বলেন,গত ৫ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে জি ও সি ২৪ পদাতিক ডিভিশন চট্রগ্রাম এরিয়া বরাবরে একটি অভিযোগ এর খবর জানতে পারি। অভিযোগটি করেছেন হোসেন মাহামুদ ইউনূস পরিচালক ইসলামিক শিক্ষা কেন্দ্র বান্দরবান

অভিযোগে ছিলো কিছু যড়যন্ত্রকারী জোর পূর্বক ইসলামিক শিক্ষা কেন্দ্র দখল করতে চেয়েছে। আমি সহ আরো ১২ জন ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ।

৩ সেপ্টেম্বর অভিযোগ টি করেছেন ওইদিন আমি চট্রগামে একটি ভার্চুয়াল সভায় যোগদান এর করি পার্বত্য উপদেষ্টা মহোদয় সেখানে উপস্থিত ছিলেন।

অভিযোগ টি বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক প্রতিপক্ষ ও ষড়যন্ত্রী ষড়যন্ত্রকারীরা একটি গভীর চক্রান্তে লিপ্ত।

অভিযোগের অনুলিপি আমার দলীয় কর্তৃপক্ষকে দিতে পারতেন কিন্তু তিনি কেনো জামায়াত এর আমির সাহেব কে দিয়েছেন এটা আমার একটা প্রশ্ন। তিনি যাদের সাথে আমাকে জুড়িয়ে অভিযোগ করেছেন আমার দলীয় পদবী বাদে বাকি সবার দলীয় পদবী তিনি গোপন রেখেছেন। যেমন কাজী মজিব সাহেব তিনি তো আওয়ামীলিগ থেকে বহিষ্কৃত এবং আলাদা একটি সংগঠনের চেয়ারম্যান আমার সাথে ওনাকে কোন যুক্তিতে জড়ানো হলো।

ভয়েস অফ চিটাগং নামক এক ফেইসবুক পেইজ থেকে প্রতিবেদন হয়েছে,আমি দলীয় সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমানসহ আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে, ইসলামিক শিক্ষা কেন্দ্র দখল করার চেষ্টা করেছি। কোনো প্রমাণ ভিত্তি ছাড়া আমার একটি সফরের স্থির চিত্র প্রকাশ করা হয়। এই ভয়েস অব চিটাগং ফেইসবুক পেইজ টির কোনো খোঁজ পায়নি।

আরো বলেন, কাঠ ব্যবসায়ী সমিতির ঘটনা নিয়ে ভয়েস অব চিটাগং ফেইসবুক পেইজে একটি প্রতিবেদন হয়েছে।কাঠ ব্যবসায়ী সরওয়ার জামান ও ফরহাদ,শামীম, ইউনূস তারা অনেক বছর ধরে কাঠ ব্যবসায়ী সমিতি পরিচালনা করছেন ওই সমিতির সাথে আমার কোনো সম্পর্ক নেই তবুও উল্লেখ করা হলো। আমি লোক জন পাঠিয়ে ঝামেলা পাকিয়েছি এইসব যড়যন্ত্র মূলত প্রতিপক্ষের কোনো শক্তি ধারা পরিচালিত বলে আমি মনে করি।

আরেকটি বিষয় হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি নিয়ে আমার এক প্রতিবেশীর সাথে আমার একটি মামলা চলমান হটাও ওই প্রতিবেশী আমার বিরুদ্ধে একটি অভিযোগ করলো আমি নাকি তার জায়গা জোর করে দখল করছি। এই তিনটি বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

রাজনীতি আমার নেশা,ছাত্র রাজনীতি দিয়ে দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত।পৌর মেয়র ছিলাম, মেয়র থাকার সময় আমার বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেনি। হঠাৎ এই সময়ে এসে বিএনপির জনপ্রিয়তা যখন অনেক বেশি,কর্মীদের মধ্যে ফাটল ধরানোর জন্য এবং আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য গভীর যড়যন্ত্র চলছে আপনাদের মাধ্যমে এটির বিচার চাই।

আরেকটা বিষয় আমি আমার বিরুদ্ধে অভিযোগ এর খবর পাওয়া মাত্র অভিযোগকারী ইউনূস সাহেব কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। একটি অপরিচিত নাম্বার থেকে আমাকে হুমকি ও দেয়া হয়েছে সে বিষয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি এবং ভয়েস অব চিটাাং নামক ফেইসবুক পেইজ টির বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করবো। এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং আইনি প্রক্রিয়ায় মাধ্যমে পদক্ষেপ নেবো।

এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি লুসাই মং মারমা, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বিএনপি নেতা নুরুল ইসলাম, চনুমং মারমাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!