Khaled Mahabub Khan Arafat
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সম-নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি

রোববার (৮ ফেব্রুয়ারি) সিটিজেনস ফর হিউম্যান রাইটসের সংবাদ সম্মেলনে এই দাবি গুলো রাখা হয়।

সরেজমিন পর্যবেক্ষণের অভিজ্ঞতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে সম-নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিটিজেনস ফর হিউম্যান রাইটস।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরেজমিন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরিক প্রতিনিধি দলের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরেজমিন পর্যবেক্ষক দলের সদস্য সতেজ চাকমা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সরেজমিন পর্যবেক্ষক দলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা।

এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি তাওহীদ আহমেদ রানা এবং ব্লাস্ট-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের রাষ্ট্রকাঠামো এখনও পুরোপুরি গণতান্ত্রিক ও মানবিক হয়ে উঠতে পারেনি। এর ফলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছে এবং ক্রমাগত রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ পড়ছে। তিনি অভিযোগ করেন, একটি ধর্মীয় ও মৌলবাদী চক্র পরিকল্পিতভাবে সংখ্যালঘু নাগরিকদের নীতি-নির্ধারণী প্রক্রিয়া থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু জনপদে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি হওয়া যেন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এটি একদিকে মুক্তিযুদ্ধের মৌলচেতনা এবং অন্যদিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল।

উল্লেখ্য, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে চট্টগ্রামের রাউজানে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে অন্তত ১২টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসস্থান ও খাদ্য নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। একই সঙ্গে নির্বাচনমুখী সব রাজনৈতিক দলের প্রতি সংখ্যালঘুদের ভোটাধিকার ও নির্বাচন-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন→বান্দরবান–৩০০ আসনে নির্বাচনী হাওয়া বইছে বিএনপির পক্ষে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

বান্দরবানে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হতে যুবক আটক, পুলিশে সোপর্দ

রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাবের আত্মপ্রকাশ

শিক্ষা খাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: বান্দরবান সফরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে

নোয়াপতংয়ে শন সূচী চাকমার মৃত্যুতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর সমবেদনা

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

বেতছড়া স্কুল এন্ড কলেজে খাদ্য সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

১০

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

১১

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

১২

আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

১৩

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

১৪

ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

১৫

জিয়াউর রহমানের সমাধিতে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

১৬

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

১৭

পাহাড়ি রাস্তার দুইধারে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম, বদলাচ্ছে অর্থনীতি

১৮

বান্দরবানে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিলো জেলা পরিষদ

১৯

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত

২০