নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০১৮, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭৩৩ জন

‘ছাত্র আন্দোলনকে পুঁজি করে ফায়দা লোটার ব্যাপারে সতর্ক থাকুন’

Copy Link

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থন্বেষী মহল যেন ফায়দা লোটার চেষ্টা করতে না পারে তার জন্য সকল মহলকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি আমাদের সন্তানরা নিরাপদ সড়কের দাবিতে যা করতে পেরেছে- তা একটি মাইল ফলক হয়ে থাকবে এবং এই মাহাত্ম বজায় থাকতেই তারা ক্লাসে ফিরে যাবে। আমি অভিভাবকদের প্রতিও আহ্বান জানাই- আপানারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিন এবং তাদের ক্লাসে পাঠিয়ে দিন। শিক্ষকদের প্রতি আহ্বান জানাই আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনুন। এই ছাত্র আন্দোলনকে অজুহাত করে যে পরিবহণ ধর্মঘট পালন করা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহার করার জন্যও আহ্বান জানাচ্ছি।

আজ রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মূল আন্দোলনের মাহাত্মটাই বিলন হবে। ইতোমধ্যে আমরা একটি রাজনৈতিক দলের এক নেতার উস্কানিমূলক বক্তব্য শুনেছি- অনেক গুজব শুনেছি। অতএব শিক্ষার্থীদের সেইসব উস্কানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই। এই দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে- তার জন্য তাদের অভিনন্দন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কাল বিলম্ব না করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন- তার জন্য প্রধানমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শিক্ষার্থীদের আমি অবিলম্ববে রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানাচ্ছি। কারণ এরপরেও তারা রাজপথে অবস্থান করলে কারও জন্য মঙ্গলকর কিছু হবে না। আমি মনে করি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট। আমার বিশ্বাস এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এই দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!