Mahabub Hassan Khan
৫ আগস্ট ২০১৮, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭০ জন

আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি জেলার ৩০০ ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে এবং এতে আন্দোলনকারীদের নিরাপত্তার শঙ্কা রয়েছে উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি জেলার ৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধনকালে একথা বলেন তিনি। ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, আমি এখন শঙ্কিত এই স্কুল ছাত্র-ছাত্রীকে নিয়ে। কারণ যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে, শিক্ষার্থীদের হত্যা করতে পারে, চলন্ত গাড়িতে পেট্রল ছুঁড়ে মেরে মানুষ হত্যা করতে পারে, তারা যখন এর সঙ্গে নেমে আসে তখন তারা কি-না করতে পারে।

শেখ হাসিনা আরও বলেন, আমার কাছে তথ্য রয়েছে গাউসিয়া মার্কেটে স্কুল পোশাক তৈরির হার অনেক বেড়ে গেছে, পলাশিতে স্কুলের শিক্ষার্থীদের নামে ভুয়া পরিচয়পত্র তৈরি করা হচ্ছে, মুখে কাপড় বেঁধে, হেলমেট পরে এরা হামলায় অংশ নিচ্ছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিরাট হুমকি।

প্রযুক্তিকে মানুষের কল্যাণে ও গঠনমূলক কাজে ব্যবহার এবং কোনো গুজবে বা মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে এই ডিজিটাল পদ্ধতিতে মানুষের যেমন সেবা বাড়ছে তেমনি মাঝে মাঝে কিছু ঝামেলারও সৃষ্টি হচ্ছে। আমরা যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি সেখানে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে দেশের ভেতর একটি অশান্ত পরিবেশ সৃষ্টিরও চেষ্টা চালাচ্ছে কেউ কেউ।

তিনি বলেন, কেউ গুজবে কান দেবেন না, মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। আমি সকলকে বলব, যাই দেখেন-শোনেন আগে যাচাই করে নেবেন। যাচাই না করে কোনো কিছু করবেন না। বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রী-যুব সমাজের প্রতি আমার এই আহ্বান থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক-ইউটিব এগুলো ভালো কাজে ব্যবহার করুন, গুজন বা বিভ্রান্তি ছড়ানোর কাজে নয়। এসবের মাধ্যমে নোংরা বক্তব্য দেওয়া, নোংরা কথা বলা, অপপ্রচার চালানো পরিহার করতে হবে। আধুনিক প্রযুক্তি যেন আমরা মানুষের জীবন গড়ার কাজে, জীবনকে সুন্দর করার কাজে ব্যবহার করতে পারি, শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে পারি, কোনোভাবেই যেন সেটার অপব্যবহার না ঘটে সেটাই আমরা চাই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!