নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২৩ জন

বান্দরবানে সেনা রিজিয়নের তত্ত্বাবধানে মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

Copy Link

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২০ উপলক্ষে মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি,এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্রগ্রাম এরিয়া এর নির্দেশে ২৩ মে শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এ সময় বান্দরবান সেনা রিজিয়ন এর কর্মকর্তা মেজর ইফতেখার এবং লেঃ রেজওয়ান সহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তা  জানান , এতিম ও দুস্থ শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এর নির্দেশনায় উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও বান্দরবান এর চড়ুইপারা, বালাঘাটা, অরুন সারকী টাউন হলের মাঠ, কালেক্টরেট স্কুল মাঠ সহ শহরের আশেপাশে বিভিন্ন পাড়ায় শাড়ি, লুংগি এবং ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে বান্দরবানে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি-বাঙালি সকল ভেদাভেদ ভুলে গরিব-দুঃখী কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান শাখা। এছাড়াও এক মিনিটের বাজারসহ বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সকল বান্দরবানবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়ন ও জোন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে সকল মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

পার্বত্য অঞ্চলে সকল মানুষজন সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে । বান্দরবানে যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই সকল বান্দরবানবাসী সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী সকল বান্দরবানবাসীর পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বান্দরবানের সকল রকম উন্নতি ও সমৃদ্ধি তে কাজ করে যাবে বলে সকলের আশা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!