নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২০, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৫ জন

বান্দরবানে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অফিস উদ্বোধন

Copy Link

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবীতে, জেলা পরিষদের মূল ফটকে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা ভূমি কমিশনের চেয়ারম্যানের গাড়ি অবরোধ করে রাখেন।

সোমবার (৩ -ফেব্রুয়ারি) অস্থায়ী অফিস উদ্বোধন করতে আসা, কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক সহ কমিশনের সদস্য’রা অবস্থান  কর্মসূচীর কারনে বাধার মুখে পড়েন,এ সময় রাস্তার দুপাশে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। ভূমি কমিশনের চেয়ারম্যানকে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।  আশ্বাসের প্রেক্ষিতে নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট থেকে সরে দাঁড়ায়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন, কাজী মজিবর রহমান, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম প্রমূখ।

নতুন কার্যালয় উদ্বোধন কালে তিনি সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে খুব শীঘ্রই কমিশনে জমা পড়া বিরোধগুলোর নিষ্পত্তির কাজ শুরু করা হবে।
তিনি বলেন, কারো ক্ষতি হয় এমন কোন কাজ ভূমি কমিশন করবে না। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি বাঙালি সকল জাতিগোষ্ঠীর স্বার্থ কমিশন সমান ভাবে দেখবে বলে জানিয়েছেন,ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারউল হক।

এসময় তার সাথে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বোমাং সার্কেল চীফ (রাজা) উচ প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, রাঙ্গামাটির চাকমা রাজার প্রতিনিধি জুয়ামলিয়ান আমলাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়ে ভূমি কমিশনের চেয়ারম্যান অন্যান্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন। তবে বৈঠকে রাঙ্গামাটি খাগড়াছড়ির পরিষদের চেয়ারম্যান ও রাজা উপস্থিত না হওয়ায় কমিশনের সভা হয়নি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

১০

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

১২

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

১৩

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৪

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

১৫

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৬

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৭

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

১৯

রুমায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০
error: Content is protected !!