পাহাড় কন্ঠ ডেক্সঃবান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০ পিস ইয়াবা সহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা এবং হিলবার্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো.আলমগীর পাশার নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে দুপুর ১২টায় ষ্টেডিয়াম এলাকা এবং দুপুর ২ টায় হিলবার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পরে তাদের কাছ থেকে পলি প্যাকেটের ভিতর এ্যাম্ফিটামিন মিশ্রিত লালচে বর্ণের ৯০ পিছ ইয়াবা জব্দ করা হয়।আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৭ হাজার টাকা।
আটককৃতরা হলেন, মো.ইউসুফ অভি (১৮),সে বান্দরবান পৌরসভা ৬নং ওয়ার্ডের ষ্টেডিয়াম এলাকার আবুল কালামের ছেলে।অপরজন মো.আল-আমিন (২০),সে ৮ নং ওয়ার্ডের হাফেজ ঘোনা এলাকার আবুল কালামের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক মো: আফজাল হোসেন জানান,সন্ধ্যায় বান্দরবান সদর থানায় হস্তান্তর করে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান,পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


