Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চকরিয়ায় মাস্ক না পরায় ২০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইসমাইলু করিম
আপডেট : March 20, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন : কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বিভিন্ন শপিং মলে ও দোকানপাটে মাস্ক না পরায় এক দোকানদার ও ক্রেতার সহ ২০ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কাউকে ৫০ টাকা ও কাউকে ১০০ টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায়ের পর কেইস স্লিপ দেয়া হয়েছে।

শনিবার (২০মার্চ) সন্ধ্যায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং ও এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা কারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. তানভীর হোসেন।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.তানভীর হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করার জন্য জনগণকে সচেতনতার পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।