বান্দরবান পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করার ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে ষষ্ঠ দফায় বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বান্দরবান সদরে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে,স্বনামধন্য চক্ষু হাসপাতালে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সফলভাবে ছানি/চোখের অপারেশন সম্পন্ন হয়েছে,তাদের জন্য বিশেষ ফলোআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসাসেবা, চোখের পরীক্ষা ও পরামর্শ নিশ্চিত করতেই এই ফলোআপ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
এক নজরে ফলোআপ ক্যাম্পের তথ্য:
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা ছানি অপারেশন সম্পন্ন করা ৫০ জন রোগীকে নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ৯টার মধ্যে ফলোআপ ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা-পরবর্তী সেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, একটি সফল ছানি অপারেশন কেবল একজন মানুষের দৃষ্টিশক্তিই ফিরিয়ে দেয় না, বরং তার স্বাভাবিক জীবনযাত্রা, কর্মক্ষমতা এবং পরিবারের কাছে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ সুগম করে। দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এ ধরনের মানবিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
No tags found for this post.
মন্তব্য করুন