জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৩ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

Copy Link

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা ও গ্রেপ্তারসহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ২৬টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টি মাদকসংক্রান্ত। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির বিভিন্ন অভিযান ও আটক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। ৩৪ বিজিবি ও ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন পণ্য জব্দের বিষয়েও আলোচনা হয়।

সভায় রাবার বাগানের প্রসেসিং কারখানায় অগ্নিনিরাপত্তা সনদ না থাকার বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন এবং কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, বাজার এলাকায় অবৈধ টমটমসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, নাইক্ষ্যংছড়িতে সাম্প্রতিক সময়ে বাইরে থেকে নতুন নতুন নামিদামি ও বিলাসবহুল গাড়ির প্রবেশের বিষয়টি তুলে ধরেন। এসব গাড়ি কারা, কী উদ্দেশ্যে এবং কেন সীমান্তবর্তী এ উপজেলায় আসছে, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া সরকারি খাসজমি ও নদীর পাড়ে তামাক চাষের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। সরকারি জায়গা দখল করে কিংবা নদীর তীরবর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলে ধরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় বক্তব্য দিতে গিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ সীমান্ত দিয়ে মাদক সরবরাহ ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আরাকান আর্মি বাংলাদেশে মাদক সরবরাহ করছে এবং সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রের মহড়া দেখিয়ে মাদক পাচার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককে না বলে যুগের সাথে যুব সমাজকে এগিয়ে যেতে হবে- কে এস মং

১

২৯ নভেম্বর রাঙামাটি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী

২

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

৩

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতিতে উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান

৪

নাইক্ষ্যংছড়িতে মাদক পাচার অবৈধ পার্কিং ও সরকারি জমিতে তামাক চাষ নিয়ে আলোচনা

৫

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটি সফর করবেন পার্বত্য মন্ত্রী

৬

রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৭

বান্দরবানে জুমখেতে কাজ করতে গিয়ে বন্য শূকরের আক্রমণের শিকার ৩ কৃষক

৮

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৯

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

১০

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

১২

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

১৩

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৪

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

১৫

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

১৬

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১৭

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

১৮

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

১৯

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

২০
error: Content is protected !!