পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সম্মেলন সফল ও বাস্তবায়ন করার লক্ষে মো. আলমগীর হোসেনকে আহব্বায়ক মোহাম্মদ জাহিদকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আজ (১৩ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এই কমিটি অনুমোদন করেন। এছাড়া কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল।
কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ও মৌলিক অধিকার হারা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও পাহাড়ের বাঙালিরাও বর্তমানে তাদের চেয়ে কোনো অংশে কম পিছিয়ে নেই। অথচ পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারও কোনো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্রসমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”
নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে পিসিসিপির কার্যক্রম রাঙামাটির ১০টি উপজেলায় আরও জোরদার করা হবে এবং পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। রাঙামাটির পৌরসভা, বিভিন্ন কলেজ ও ১০টি উপজেলায় কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সংগঠনের কার্যক্রম প্রসারিত করা এবং স্থানীয় জনগণের অধিকার আদায়ের লক্ষে কাজ করা। এই কমিটি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান এবং পাহাড়ে বাঙালিদের সাংবিধানিক অধিকার আদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সংগঠনটি এর আগেও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ে পিসিসিপির এই কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের আশা-কাঙ্ক্ষা ও অধিকার আদায়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
No tags found for this post.
মন্তব্য করুন