নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

Copy Link

 

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরাণীহাটের ২নং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।

বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং নিয়মিত ভরণপোষণও দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।

মামলার বাদী শাহীনা আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”

তিনি আরও দাবি করেন, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন।

এদিকে, আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটকের বিষয়টি সাতকানিয়া থানা ও বান্দরবান থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

২

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

৩

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

৪

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

৫

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

৬

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

৭

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

৮

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

৯

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১০

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

১১

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১৩

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১৪

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১৫

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

১৬

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

১৭

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১৮

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১৯

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২০
error: Content is protected !!